আশ্বিন মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। শরতের প্রারম্ভে আশ্বিন মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই ।
আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইংরেজি, ১ কার্তিক ১৪৩৩ বাংলা, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
মেষ: আজ বৃহস্পতির কর্কটস্থ অবস্থান থেকে আপনার ওপর শুভ দৃষ্টি পড়ছে, ফলে ভাগ্য ও কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে। কিছুটা মানসিক চাপ ও অস্থিরতা থাকতে পারে। দূরবর্তী সম্পর্ক বা কাজের ক্ষেত্রে সতর্কতা চায়। স্বাস্থ্যে হালকা অস্বস্তি থাকতে পারে, শুভ সময় কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন।
বৃষ: আজ বৃহস্পতির দৃষ্টি আপনার অর্থ ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। চন্দ্রের অবস্থান মানসিক শান্তি এনে দিলেও কিছু বাধা বা বিলম্ব দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য রাখুন, স্বাস্থ্য যত্ন নিন।, তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন। শুভ সময়ে পরিকল্পনা শুরু করলে ফল মিলবে।
মিথুন: বৃহস্পতির কর্কটস্থ অবস্থান আপনার যোগাযোগ ও বুদ্ধিবৃত্তিক কাজে সহায়ক। চন্দ্র ধনুতে থাকায় মানসিক উত্তেজনা কিছুটা বাড়তে পারে, সিদ্ধান্তে সচেতন থাকুন।। শনির প্রভাবে ধৈর্যের পরীক্ষা হবে। স্বাস্থ্যে গলা বা স্নায়ুর দিকে খেয়াল রাখুন। শুভ সময়ে কথা বললে বা লিখলে ভালো ফল পাবেন।
কর্কট: আজ বৃহস্পতি আপনার নিজ রাশিতে থাকায় ভাগ্য ও পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ ফল দেবে। চন্দ্র ধনুতে থাকায় মানসিক স্থিরতা ভালো, তবে সিংহে কেতুর প্রভাবে কিছু অস্থিরতা আসতে পারে। শনি ও রাহু দূর থেকে সতর্কতা দিচ্ছে। আচরণ শুদ্ধ রাখুন এবং রাত্রি জাগরণ নিষেধ। স্বাস্থ্য ভালো থাকবে যদি নিয়ম মেনে চলেন।
সিংহ: আজ আপনার কর্মক্ষেত্রে গতি বাড়বে, কিন্তু কেতুর প্রভাবে কিছু বিভ্রান্তি বা বাধা আসতে পারে। বৃহস্পতির দৃষ্টি ভাগ্যকে সমর্থন করছে। চন্দ্র ধনুতে থাকায় মানসিক চাপ কমবে। শনির অবস্থান ধৈর্য চায়। উদয়কালে উপাসনা করলে বিশেষ ফল পাবেন। স্বাস্থ্যে চোখ ও হৃদয়ের দিকে খেয়াল রাখুন।
কন্যা: বৃহস্পতির দৃষ্টি আপনার অর্থ ও স্বাস্থ্যের ক্ষেত্রে শুভফল আনবে। মানসিক শান্তি বাড়বে, কাজের গতি বাড়লেও কেতু কিছু বিলম্ব আনতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে যদি খাদ্যের দিকে খেয়াল রাখেন। শুভ সময়ে পরিকল্পনা করলে সাফল্য মিলবে।
তুলা: আজ বৃহস্পতির প্রভাব সম্পর্ক ও অংশীদারিত্বের ক্ষেত্রে শুভ। চন্দ্র ধনুতে থাকায় মানসিক ভারসাম্য ভালো থাকবে, কিন্তু কিছু দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝিতে সচেতন থাকুন।। শনির ধৈর্যের পরীক্ষা নেবে। স্বাস্থ্যে কিডনি বা পিঠের দিকে সতর্ক থাকুন। শুভ সময়ে আলোচনা করলে ভালো ফল পাবেন।
বৃশ্চিক: বৃহস্পতির দৃষ্টি আপনার গোপন বিষয় ও গবেষণার ক্ষেত্রে সহায়ক। চন্দ্র ধনুতে থাকায় মানসিক শক্তি বাড়বে, কিছু তীব্রতা বা চাপ আসতে পারে। স্বাস্থ্যে রক্তচাপ বা স্নায়ুর দিকে খেয়াল রাখুন। শুভ সময়ে গভীর চিন্তা করলে সমাধান পাবেন।
ধনু: আজ চন্দ্র আপনার নিজ রাশিতে থাকায় মানসিক উজ্জ্বলতা ও আত্মবিশ্বাস বাড়বে। বৃহস্পতির দৃষ্টি ভাগ্য ও শিক্ষার ক্ষেত্রে শুভ। কর্মক্ষেত্রে গতি থাকলেও কিছু বিভ্রান্তি আসতে পারে। শনির অবস্থান ধৈর্য চায়। স্বাস্থ্য যত্ন নিন। শুভ সময়ে নতুন কাজ শুরু করুন।
মকর: বৃহস্পতির প্রভাব আপনার কর্ম ও মর্যাদার ক্ষেত্রে শুভ। মানসিক স্থিরতা ভালো, কিছু বাধা বা বিলম্ব দেখা দিতে পারে। শনি আপনার রাশির নিকটে থাকায় ধৈর্য ও শৃঙ্খলার প্রয়োজন। স্বাস্থ্যে হাড় ও জয়েন্টের দিকে খেয়াল রাখুন। শুভ সময়ে দায়িত্ব পালন করলে সাফল্য মিলবে।
কুম্ভ: আজ রাহু আপনার রাশিতে থাকায় মানসিক অস্থিরতা ও অপ্রত্যাশিত সমস্যায় সচেতন থাকুন। বৃহস্পতির দৃষ্টি কিছুটা সুরক্ষা দিচ্ছে। তবে মানসিক শক্তি বাড়ান, ও কাজের গতি ধরে রাখুন। স্বাস্থ্যে স্নায়ু ও ঘুমের দিকে সতর্ক থাকুন। শুভ সময়ে শান্ত থাকলে ভালো ফল পাবেন।
মীন: আজ শনি আপনার রাশিতে থাকায় কর্মক্ষেত্রে ধৈর্য ও শৃঙ্খলার প্রয়োজন। বৃহস্পতির দৃষ্টি ভাগ্যকে সমর্থন করছে। চন্দ্র ধনুতে থাকায় মানসিক শান্তি বাড়বে, সিংহে কেতুর প্রভাবে কিছু বিভ্রান্তি আসতে পারে । স্বাস্থ্যে পা ও স্নায়ুর দিকে খেয়াল রাখুন। শুভ সময়ে ধ্যান বা সেবা করলে মানসিক শান্তি পাবেন।