| |
  • প্রচ্ছদ
  • খুলনা
  • ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

    ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

    দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সে সব এলাকার নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (২৮ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

    আরও পড়ুন