| |
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩ বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে নিতে হবে আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার প্রথাগত কূটনীতিতে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়: শামা ওবায়েদ জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ কর্মে অগ্রগতি, স্বাস্থ্যে ক্লান্তির শঙ্কা মেষের জেনে নিন রবিবারের নামাজের সময়সূচি ৩৬ দিনের গণঅভ্যুত্থান ১৫ বছরের সংগ্রামের ফসল, জুলাই সবার
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • ফ্যামিলি কার্ড মানুষকে আর্থিক সহায়তা দেবে: সিপিডি
  • ফ্যামিলি কার্ড মানুষকে আর্থিক সহায়তা দেবে: সিপিডি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

    সরকারের চালুকৃত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি মানুষকে আর্থিক সহায়তা দেবে এবং নারীর ক্ষমতায়নে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। সামাজিক সুরুক্ষায় সরকারের আরও পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি প্রকৃত উপকারভোগী খুঁজে বের করার তাগিদ দিয়েছেন। তা না হলে অর্থের অপচয় হবে বলে জানিয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার ব্যবস্থা নেওয়া উচিত সরকারের।

    মঙ্গলবার (১০ মার্চ) ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ২০২৬-২৭ সালের আসন্ন বাজেট নিয়ে সুপারিশ পেশ করে সংস্থাটি। সেখানে তিনি এসব কথা বলেন।

    ফাহমিদা খাতুন বলেন, বাজেট এমন একটা সময় প্রণীত হচ্ছে যখন বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিস্থিতি সুনির্দিষ্ট ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। নীতিনির্ধারকদের জন্য প্রধান অগ্রাধিকার হওয়া উচিত সামষ্টিক স্থীতিশীলতা প্রতিষ্ঠা করা। এজন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে লক্ষ্যভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।

    বাজেট প্রণোয়নের সময় দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরুক্ষা নিশ্চিত করা ও অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে বলেও জানান তিনি।

    অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ উপস্থিত ছিলেন।

     

    আরও পড়ুন