রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি। বাজারে সরবরাহ বাড়ার ফলে গত সপ্তাহের তুলনায় বেশ কয়েকটি সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে, যা স্বস্তি দিয়েছে সাধারণ ক্রেতাদের। ইলিশের সরবরাহ বাড়ায় মাছের বাজার স্থিতিশীল রয়েছে। তবে গত সপ্তাহের মতুলনায় কমেছে মুরগির দাম।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির মধ্যে ফুলকপির দাম কেজিতে বা পিসে কিছুটা কমেছে। বড় আকারের ফুলকপি বর্তমানে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা কিছুদিন আগেও ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত ছিল। এছাড়া নতুন আলুর দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমে ১২০ টাকায় নেমেছে, তবে পুরোনো আলু আগের মতোই ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।
শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকা। নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৭০ টাকা।
এ ছাড়া মুলা ৪০ টাকা, লাউ ৩০ থেকে ৪০ টাকা, বড় আকারের ফুলকপি ২০ থেকে ৩০ টাকা ও ছোট আকারের বাঁধাকপি ২০ থেকে ৩০ টাকা পিস বিক্রি হচ্ছে।
গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কমেছে বলে জানিয়েছেন ফকিরাপুলের বাজারের সবজি বিক্রেতা সবুজ মিয়া। তিনি বলেন, সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। তবে এ সময়ে টমেটো, গাজর ও শসার দাম কিছুটা বেশি রয়েছে।
বাজারগুলোতে পটল, ঢেঁড়স ও চিচিঙ্গা ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, কাঁচামরিচ ৪০ থেকে ৪৫ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, জলপাই ৪০ থেকে ৫০ টাকা ও গাজর ৮০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা কমেছে।
এ ছাড়া পেঁপে ১৫ থেকে ২০ টাকা, আলু ২৫ টাকা ও পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমেছে।
কচুর লতি ৪০ টাকা, কচুর মুখি ৩০ থেকে ৪০ টাকা, শসা ৩০ থেকে ৪০ টাকা, বরবটি ৪০ থেকে ৪৫ টাকা ও মিষ্টিকুমড়া ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে এক হালি লেবু ১০ থেকে ১৫ টাকা, দেশি ধনেপাতা ১২০ টাকা ও হাইব্রিড ধনেপাতা ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচা কলা প্রতিহালি ২০ টাকা, চালকুমড়া ৩০ থেকে ৪০ টাকা পিস ও ক্যাপসিকাম ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে ঝাল কমছে কাঁচা মরিচের বাজারেও। কেজিতে ৪০ টাকা পর্যন্ত কমে কাঁচা মরিচ বর্তমানে ৪০ থেকে ৪৫ টাকায় পাওয়া যাচ্ছে। বাজারে নতুন মৌসুমের দেশি ও আমদানি করা টমেটো উঠতে শুরু করায় তা ৮০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি মুলাসহ অন্যান্য কিছু সবজির দামও কিছুটা নিম্নমুখী।
শাকের বাজারে লাল শাকের আঁটি ১০ টাকা, লাউ শাকের আঁটি ২০ টাকা, কলমি শাক দুই আঁটি ১৫ টাকা, পুঁই শাকের আঁটি ২০ টাকা, পালং শাক দুই আঁটি ৩০ টাকা ও ডাঁটা শাক দুই আঁটি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, ইলিশের সরবরাহ বাড়ায় মাছের বাজার স্থিতিশীল রয়েছে। বাজারগুলোতে এক কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ থেকে ৮০০ টাকা ও ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া চাষের শিং মাছ (আকারভেদে) ৩০০ থেকে ৫০০ টাকা, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, রুই ৩৫০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৩৫০ থেকে ৪৫০ টাকা,
পোয়া ৩০০ থেকে ৩৫০ টাকা, পাবদা ২৫০ থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা, কই ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা ও পাঁচমিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে এক ডজন লাল ডিম ১২০ থেকে ১৩০ টাকা ও এক ডজন হাঁসের ডিম ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকা ও সোনালি কক মুরগির ডিমের হালি ৬০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।
মতিঝিলের বিক্রেতা সবুজ মিয়া জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতের আগাম সবজি আসতে শুরু করেছে। সামনে বাজারে এসব সবজির সরবরাহ আরও বাড়লে দাম আরও কিছুটা কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
























