সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্য দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত শুক্রবার এর দাম ৫ দশমিক ১০ শতাংশ কমে ৫৫ হাজার ৮৩০ ডলারে দাঁড়ায়। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এটিই বিটকয়েনের সর্বনিম্ন দর।
এর আগে একই দিন ক্রিপ্টোকারেন্সিটির দাম ৩ দশমিক ৫৭ শতাংশ কমে ৫৬ হাজার ৮১৩ ডলার ৬৮ সেন্টে নেমেছিল।
গত শুক্রবার প্রথমবারের মতো বিটকয়েনের দাম ৬০ হাজার ডলারের নিচে চলে আসে। গত জুলাইয়ের পর এই প্রথম এমন দরপতনের ঘটনা ঘটল।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত বাজারমূল্য নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে এআই অবকাঠামো খাতে বিপুল অর্থ বিনিয়োগের বিপরীতে পর্যাপ্ত মুনাফা পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে নিজেদের বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন।

























