| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
  • মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

    দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ব্যারিস্টার নওশাদ জমির এমপি, ডা. মাহবুবুর রহমান এমপি ও নায়েবা ইউসুফ এমপি।

    এ ছাড়া প্রতিনিধিদলে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেলা ১১টায় শুরু হয়ে বৈঠকটি চলে ১১টা ৫০ মিনিট পর্যন্ত। প্রায় ৫০ মিনিট স্থায়ী এ বৈঠকে দেশের চলমান রাজনীতি ও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়েছে।

    আরও পড়ুন