সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১০৪ ও ২১৩৪ পয়েন্টে রয়েছে।
এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৮৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৩৭টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো– সিটি ব্যাংক, ব্রাক ব্যাংক, খান ব্রাদার্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রবি, যমুনা ব্যাংক, অলিম্পিক, সামিট পোর্ট, ঢাকা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।
আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২০ পয়েন্ট।
সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ২৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৬৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩১ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৮২ পয়েন্টে অবস্থান করে।
এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময় ২৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানি শেয়ারের দর।

































