| |
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • মিস ইউনিভার্সের ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো
  • মিস ইউনিভার্সের ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো

    Icon
    বিনোদন ডেস্ক
    প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ

    মিস ইউনিভার্সের ৭৫ বছরের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি, এবার সেই অনন্য নজির গড়লেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর সুন্দরী জেনিফার বারেত্তো। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বিবাহিত নারী এবং প্রথম মা হিসেবে বিশ্বসেরা সুন্দরীর মুকুট জিতে নিয়েছেন ২৭ বছর বয়সি এই মনোবিজ্ঞানী ও সমাজকর্মী।

    বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে পুয়ের্তো রিকোর সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে। বিশ্বের ১১৬টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট নিজের করে নেন জেনিফার।

    অনুষ্ঠানে বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ জেনিফারের মাথায় ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামক হীরাখচিত বিশেষ মুকুটটি পরিয়ে দেন।

    নতুন নিয়মে ঐতিহাসিক জয়দীর্ঘদিন মিস ইউনিভার্সের মঞ্চে বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ ছিল না। ২০২৩ সাল থেকে নিয়ম শিথিল হওয়ার পর এবারের আসরে মোট সাতজন মা অংশ নিয়েছিলেন।

    তাঁদের মধ্য থেকে শুধু সেরা পাঁচে জায়গা করে নেওয়াই নয়, শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করলেন জেনিফার বারেত্তো। জেনিফার ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং পেনেলোপে নামে তাঁর সাত বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।

    কে এই জেনিফার বারেত্তো?১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে জন্ম নেওয়া জেনিফার কেবল সৌন্দর্যেই নন, মেধাতেও অনন্য। মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রির পাশাপাশি মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে তাঁর দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।

    পেশাগত জীবনে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের (ডিপার্টমেন্ট অব ডিফেন্স) অধীনে ‘প্রিভেনশন স্পেশালিস্ট’ হিসেবে পারিবারিক সহিংসতা ও শিশু সুরক্ষা নিয়ে কাজ করেন।

    তাঁর এই জয়ের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর এবং সব মিলিয়ে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট ঘরে তুলল পুয়ের্তো রিকো। এর আগে ২০০৬ সালে দেশটির হয়ে সবশেষ এই খেতাব জিতেছিলেন জুলেইকা রিভেরা।

    ‘ওলা’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করে কাগুয়াসের সেন্ট্রো দে বেলাস আর্টসে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো জেতেন। নতুন অভিজ্ঞতা অর্জন ও নিজের কাজের মধ্য দিয়ে একটি উত্তরাধিকার গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই যাত্রায় নেমেছিলেন তিনি।

    পেশাগত জীবনে নারী ও পরিবারের মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করতে চান জেনিফার। পাশাপাশি পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবক হিসেবেও যুক্ত তিনি।

    এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন অভিনেত্রী সামিরা খান মাহি। ফিনালে শুরুর আগপর্যন্ত দর্শক ভোটে শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি তিনি।

    আরও পড়ুন