| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • শ্রমিক বিক্ষোভে ২০ কারখানায় ছুটি, ৩৫টি বন্ধ
  • শ্রমিক বিক্ষোভে ২০ কারখানায় ছুটি, ৩৫টি বন্ধ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ

    শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে গাজীপুরের বিভিন্ন এলাকার প্রায় ২০টি পোশাক কারখানায় আজ বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ৩৫টি কারখানা।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। ভোগড়া বাইপাস, নাওজোর, কলম্বিয়া, সালনা ও গড়গড়িয়া মাস্টারবাড়িসহ জেলার একাধিক এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচলে বিঘ্ন ঘটে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে বিভিন্ন এলাকায় শ্রমিকদের ছোট ছোট দল হঠাৎ মহাসড়কে উঠে অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়।

    গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টার কারণে বুধবার প্রায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩৫টি কারখানা বন্ধ রয়েছে। ছুটি ঘোষণার পর অনেক শ্রমিক বাড়ি ফিরে গেলেও কিছু স্থানে বিক্ষোভের তৎপরতা দেখা গেছে।

    পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে শিল্প পুলিশ, জেলা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা মাঠে রয়েছেন।

    আরও পড়ুন