| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • জেলার খবর
  • গোপালগঞ্জে এবার এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে আগুন
  • গোপালগঞ্জে এবার এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে আগুন

    Icon
    নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
    প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

    গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি, ব্যক্তিগত কার্যালয় ও মালিকানাধীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে।

    আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর শাখার আহ্বায়ক ওমর ফারুক খানসহ সংগঠনটির কয়েকজন নেতাকর্মী সংসদ সদস্যের বাড়ি ও মালিকানাধীন আরাফ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালান। এ সময় ক্লিনিকের নিচতলায় অবস্থিত তাঁর ব্যক্তিগত কার্যালয়ের আসবাবপত্র ও অন্যান্য মালামাল বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

    হামলাকারীদের কয়েকজনকে ফেসবুক লাইভে এসে বিভিন্ন স্লোগান দিতে ও উল্লাস প্রকাশ করতে দেখা যায় বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

    অগ্নিসংযোগের ঘটনায় ক্লিনিকে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে তারা ক্লিনিক ছেড়ে অন্যত্র আশ্রয় নেন।

    তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

    আরও পড়ুন