| |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
  • শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

    দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বৃদ্ধির মধ্য দিয়ে চলছে লেনদেন। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

    মঙ্গলবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৫১ ও ২ হাজার ৫৬ পয়েন্টে দাঁড়ায়।

    এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১০৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

    এ সময় ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩১টির শেয়ারদর বেড়েছে, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০টির।

    মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো-শাহজিবাজার পাওয়ার, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ডরিন পাওয়ার, ইন্ট্রাকো, মনোস্পুল পেপার, বারাকা পাওয়ার, এনভয় টেক্সটাইল, রানার অটো ও শাইনপুকুর সিরামিক।

    এর আগে দিনের লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বাড়ে।

    সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৫ পয়েন্ট বেড়ে যায়। এরপরও সূচকের গতি ঊর্ধ্বমুখী ছিল। লেনদেন শুরুর ২০ মিনিট পর, অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৩ পয়েন্টে অবস্থান করে।

    অন্যদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান করে। এ সময় সিএসইতেও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

    এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময় ২৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির।

    আরও পড়ুন