| |
  • প্রচ্ছদ
  • নির্বাচন
  • আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন সিইসি
  • আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন সিইসি

    Icon
    প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১ অপরাহ্ন

    আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন । তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।

    নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল বলেন, এখনো কিছু জানি না। জানলে জানাব। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, সিইসি কখন ভাষণ দেবেন, সে সময় এখনো নির্ধারিত হয়নি।

    তবে নির্বাচন কমিশনের এক সদস্য জানান, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিইসির জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    আরও পড়ুন