| |
শিরোনাম
জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ কর্মে অগ্রগতি, স্বাস্থ্যে ক্লান্তির শঙ্কা মেষের জেনে নিন রবিবারের নামাজের সময়সূচি ৩৬ দিনের গণঅভ্যুত্থান ১৫ বছরের সংগ্রামের ফসল, জুলাই সবার শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ধর্মমন্ত্রীর আহ্বান   শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে তথ্যপ্রতিমন্ত্রীর আহ্বান  খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল নিয়ে হামলা-ভাঙচুর
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • বাবা–মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • বাবা–মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণার শেষ মুহূর্তে আবেগঘন পরিবেশে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। নীরব সেই মুহূর্তে শহীদ জিয়ার আত্মত্যাগ ও খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক সংগ্রামের স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরাও।

    নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই কবর জিয়ারতকে বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আবেগ, দায়বদ্ধতা ও অটুট প্রত্যয়ের প্রতীক হিসেবে দেখছেন।

    আরও পড়ুন