| |
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা মাছ রপ্তানিতে পিছিয়ে থাকার কারণ খুঁজতে বললেন প্রতিমন্ত্রী ইয়ামিন হত্যায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় নেবে না পুলিশ
  • সিএমপি কমিশনার

    এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় নেবে না পুলিশ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
    CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 75?

    চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডের দায় সম্পূর্ণ ওই কর্মকর্তার ব্যক্তিগত, বাহিনী কখনোই এর দায় নেবে না।

    রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার এসব কথা বলেন।

    সিএমপি কমিশনার জানান, শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে একটি মামলার এজাহার আসে এবং পাঁচলাইশ থানায় তা দাখিল করা হয়। এটি রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদন নেওয়ার পর নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়। মামলা রুজুর পরপরই নগরের অফিসার্স মেস থেকে এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

    তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া এসপি বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। এই ইউনিটই মামলাটির তদন্ত করবে এবং আইন অনুযায়ী আজই তাঁকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় বাহিনীর ভেতরে কোনো মানসিক চাপ তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, “এটি মানসিকভাবে চাপে পড়ার কোনো বিষয় নয়। যিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়াবেন, তাঁর বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    মুঠোফোনের ফরেনসিক তথ্যে মিলেছে ষড়যন্ত্রের প্রমাণ
    এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল। পরীক্ষায় তাঁর ফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনার বার্তা পাওয়া যায়। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও উল্লেখ ছিল।

    যে অভিযোগে মামলা
    পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন।

    উল্লেখ্য, গ্রেপ্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন। এর আগে একই ধরনের রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান বর্তমানে কারাগারে রয়েছেন।

     

    আরও পড়ুন