| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ২৪
  • নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ২৪

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

    নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) এ তথ্য নিশ্চিত করেছে।

    শনিবার (২১ নভেম্বর) এই দুর্ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জরুরি পরিষেবা ও পুলিশ কর্তৃপক্ষ।

    নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে জানান, দেশের বায়েলসা রাজ্যের নান নদীতে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থলে এখনো অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বায়েলসা রাজ্যের আয়ামা এলাকা থেকে উকুবি অভিমুখে যাওয়ার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি যান্ত্রিক ত্রুটির কারণে নদীতে উল্টে যায়। দুর্ঘটনার পর এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও রাজ্যের রাজধানী ইয়েনাগোয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো ইজেকিয়েল জানান, নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

    পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানান, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর যাত্রীরা নৌকাটি তীরে ভেড়ানোর অনুরোধ জানালেও চালক তা শোনেননি। দুর্ঘটনার পরপরই নৌকার চালক পালিয়ে গেছেন, তবে নৌযানটির ব্যবস্থাপককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    বায়েলসা রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই এক বিবৃতিতে নৌচালক ও যাত্রীদের কঠোরভাবে নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, অতিরিক্ত যাত্রী বহন, যান্ত্রিক ত্রুটি এবং লাইফ জ্যাকেট ব্যবহার না করার কারণে নাইজেরিয়ার নদীপথে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।

    আরও পড়ুন