| |
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা মাছ রপ্তানিতে পিছিয়ে থাকার কারণ খুঁজতে বললেন প্রতিমন্ত্রী ইয়ামিন হত্যায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • দিল্লিতে ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজের নির্দেশ
  • দিল্লিতে ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজের নির্দেশ

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

    ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছানোয় সরকারি দপ্তরের অর্ধেক কর্মকর্তা-কর্মচারীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যানবাহনের চলাচল কমিয়ে দূষণ নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।

    শুক্রবার (১৩ নভেম্বর) পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং নিজ নিজ অধীন দপ্তরের ৫০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে বাড়িতে থেকে কাজের নির্দেশ দেন। পঙ্কজ সিং একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন।

    শুক্রবার সকালে দিল্লির বায়ুমান সূচক (একিউআই) ৪০৩-এ পৌঁছায়। এতে বাতাসের মান ‘গুরুতর’ পর্যায়ে চলে যায়। পরে বিকেল ৪টায় সূচক কিছুটা কমে ৩৭৩ হলেও তা ‘খুব খারাপ’ পর্যায়েই ছিল। শনিবার সকালেও রাজধানীর বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে দূষণের মাত্রা গুরুতর পর্যায়ে রেকর্ড করা হয়।

    কর্মকর্তারা জানান, ব্যক্তিগত ও দাপ্তরিক যানবাহনের চলাচল কমানোর লক্ষ্যেই অর্ধেক কর্মীকে বাসা থেকে কাজের সুযোগ দেওয়া হয়েছে। তবে এ নির্দেশনা দিল্লি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। হাসপাতালসহ জরুরি ও অত্যাবশ্যকীয় সেবায় নিয়োজিত কর্মীরা এর আওতামুক্ত থাকবেন।

    বায়ুমান ব্যবস্থাপনা কমিশনের (সিএকিউএম) নির্দেশনা অনুযায়ী, জরুরি সাড়া প্রদান, অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ ও পানির সরবরাহ, পরিচ্ছন্নতা এবং গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ সেবায় কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ছাড় দেওয়া হবে।

    গত ৩০ অক্টোবর সিএকিউএমের জারি করা নির্দেশনায় বলা হয়, ৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দিল্লি ও আশপাশের পাঁচটি এনসিআর জেলার সরকারি-বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মী সশরীরে উপস্থিত থাকতে পারবেন। বাকিদের বাসা থেকে কাজ করতে হবে। এ নির্দেশনা দিল্লি ছাড়াও গুরুগ্রাম, ফরিদাবাদ, সোনিপত, গাজিয়াবাদ ও গৌতম বুদ্ধ নগরে কার্যকর রয়েছে।

    এদিকে, ৬ নভেম্বর থেকে দিল্লি-এনসিআরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (গ্র্যাপ) তৃতীয় ধাপ কার্যকর রয়েছে। এর আওতায় সরকারি, পৌরসভা ও বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মীর উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও শনিবার সকাল পর্যন্ত পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

    আরও পড়ুন