| |
শিরোনাম
পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বাড়ল ৩ দিন শামা ওবা‌য়ে‌দের স‌ঙ্গে ব্রিটিশ হাই ক‌মিশনা‌রের সাক্ষাৎ নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা আ.লীগকে নিষিদ্ধ করা নিয়ে ইইউর কোনো মন্তব্য নেই : রাষ্ট্রদূত গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের জুলাই গণ-অভ্যুত্থানেই ঐক্য প্রতিষ্ঠিত, আরও সুসংহত করতে চাই: মাহাদী আমীন সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে যোগদানের প্রায় ২ মাসেও বেতন পাননি প্রাথমিকের নতুন শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ফুটপাত দখল করে হকার বসানো যাবে না: ডিএসসিসি প্রশাসক
  • ফুটপাত দখল করে হকার বসানো যাবে না: ডিএসসিসি প্রশাসক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

    রাজধানীর ধানমন্ডিতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত সীমানার বাইরে না যেতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে ফুটপাত দখল করে হকার বা অন্য কাউকে বসানো যাবে না বলেও সতর্ক করেছেন তিনি।

    রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাবে উচ্ছেদ অভিযান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে সায়েন্সল্যাব থেকে শুরু হওয়া অভিযান ধানমন্ডি লেক এলাকায় গিয়ে শেষ হয়।

    আবদুস সালাম বলেন, ধানমন্ডি আবাসিক এলাকা হলেও এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানকে নির্ধারিত সীমানার মধ্যে ব্যবসা পরিচালনা করতে হবে। কোনোভাবেই ফুটপাতে চলে এসে হকার বা অন্য কাউকে বসানো যাবে না।

    ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, জরিপে ধানমন্ডিকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বা ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

    রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা যাবে না। ককটেল ফোটানো কিংবা গাড়িতে আগুন দেওয়ার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে হবে। জনগণের সমর্থন পেতে হলে আগামী পাঁচ বছর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং সরকারকে কাজ করার সময় দিতে হবে।

    তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন জনকল্যাণমূলক কিংবা পরিচ্ছন্নতাসংক্রান্ত কর্মসূচি গ্রহণ করলে সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।

    ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন ডিএসসিসি প্রশাসক। এ সময় সিটি করপোরেশনের একাধিক ম্যাজিস্ট্রেট ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন