| |
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা মাছ রপ্তানিতে পিছিয়ে থাকার কারণ খুঁজতে বললেন প্রতিমন্ত্রী ইয়ামিন হত্যায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • যুদ্ধের পাশাপাশি অর্থনীতি সচল রাখাই ইরানের বড় চ্যালেঞ্জ
  • স্পিকার গালিবাফ

    যুদ্ধের পাশাপাশি অর্থনীতি সচল রাখাই ইরানের বড় চ্যালেঞ্জ

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের পাশাপাশি দেশের উৎপাদনব্যবস্থা সচল রাখা এবং জনগণের জীবন-জীবিকা নিশ্চিত করাই এখন ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

    ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    গালিবাফ বলেন, মূল্যস্ফীতি, বেকারত্ব ও পণ্যের দামের ওঠানামার মতো সমস্যার সমাধান শুধু বক্তৃতা কিংবা কোনো নির্দেশনা জারির মাধ্যমে সম্ভব নয়।

    তিনি আরও বলেন, আট মাসের বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম বড় যুদ্ধের মুখে প্রতিরোধ চালিয়ে যাওয়া জনগণের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

    বছরের পর বছর ধরে মূল্যস্ফীতি ও বিনিয়োগে লোকসানের মতো অর্থনৈতিক সংকটে ভুগছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে দেশটির তেল ও গ্যাস খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

    সরকারের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ফারসি বর্ষপঞ্জির প্রথম প্রান্তিকে (২১ মার্চ থেকে ২০ জুন) আগের বছরের একই সময়ের তুলনায় ইরানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১০ দশমিক ১ শতাংশ কমেছে। এতে দেশটির অর্থনীতিতে বড় ধরনের সংকোচনের চিত্র উঠে এসেছে।

    আরও পড়ুন