| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • দুই দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
  • দুই দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব ফাইন্যান্স কোম্পানি বা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

    রোববার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করে সকল নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির এ-সম্পর্কিত প্রজ্ঞাপনের আলোকে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

    নির্দেশনা অনুযায়ী, সারা দেশের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কোনো কার্যক্রম পরিচালিত হবে না এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।

    আরও পড়ুন