| |
শিরোনাম
দুঃসময়ে অসুস্থ শিক্ষার্থী নীলের পাশে জবি ছাত্রদল নেতা রুমি গান সমাজে নতুন মনস্তত্ত্ব তৈরি করে ক্যান্সার রোগীদের দ্রুত চিকিৎসায় সমন্বিত উদ্যোগ জরুরি ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সিসা দূষণ প্রতিরোধে কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: পরিবেশমন্ত্রী সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদণ্ড, আসামি ৫৫৮ ঋণনির্ভর বাণিজ্যিক সম্পর্ক থেকে বের হতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস: তিতুমীর
  • প্রচ্ছদ
  • নির্বাচন
  • মাসুদ সাঈদীর প্রার্থিতা বাতিল
  • আপিল শুনানি

    মাসুদ সাঈদীর প্রার্থিতা বাতিল

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের প্রার্থিতা বহাল থাকলো।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) ওই আসনে জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদীর আপিল নামঞ্জুর করায় টিকে গেলেন আলমগীর হোসেন।

    দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী বিএনপির প্রার্থী আলমগীর হোসেনের বৈধতার বিরুদ্ধে আপিল করেছিলেন।

    এদিকে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ময়মনসিংহ-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী, ঝালকাঠি-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী, চট্টগ্রাম-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরী, গাজীপুর-২ আসনে গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমান খান, চট্টগ্রাম-২ আসনে খেলাফত মজলিসের আশরাফ বিন ইয়াকুব এবং নেত্রকোণা-৫ আসনে জামায়াতের প্রার্থী মাছুম মোস্তফা।

    বিকেল পাঁচটা পর্যন্ত শুনানি চলবে।

    আরও পড়ুন