| |
  • প্রচ্ছদ
  • নির্বাচন
  • মনোনয়নপত্র নিয়েছেন ৩১৪৪ জন
  • সংসদ নির্বাচন:

    মনোনয়নপত্র নিয়েছেন ৩১৪৪ জন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

    এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন ৩ হাজার ১৪৪ জন। আর জমা পড়েছে ১৬৬টি মনোনয়নপত্র।

    রোববার (২৮ ডিসেম্বর) এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, ইসির ১০ টি প্রশাসনিক অঞ্চলে এখন পর্যন্ত ৩ হাজার ১৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

    এর বিপরীতে মনোনয়নপত্র দাখিলে করেছেন ১৬৬ জন।
    সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময় বিকেল ৫টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    আরও পড়ুন