| |
শিরোনাম
জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ কর্মে অগ্রগতি, স্বাস্থ্যে ক্লান্তির শঙ্কা মেষের জেনে নিন রবিবারের নামাজের সময়সূচি ৩৬ দিনের গণঅভ্যুত্থান ১৫ বছরের সংগ্রামের ফসল, জুলাই সবার শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ধর্মমন্ত্রীর আহ্বান   শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে তথ্যপ্রতিমন্ত্রীর আহ্বান  খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল নিয়ে হামলা-ভাঙচুর
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • জামায়াতের কাছে ৫০ আসন চায় এনসিপি
  • জামায়াতের কাছে ৫০ আসন চায় এনসিপি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার (২৮ ডিসেম্বর) এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

    এদিকে, এনসিপি সূত্রে জানা গেছে যে তারা জামায়াত জোটের কাছে ৫০টি আসন চায়। এ নিয়ে আলোচনা চলছে। এনসিপি ঠিক কতটি আসন পাবে তা এখনো চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত ৩০টি আসন দলটির ভাগ্যে জুটতে পারে বলেও জানিয়েছে ওই সূত্র।

    অন্যদিকে, জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে ভাঙন শুরু হয়েছে তারুণ্যনির্ভর দলটিতে। শনিবার (২৭ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করেছেন। তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এছাড়া জোট নিয়ে আপত্তি জানিয়ে দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন।

    শনিবার রাতে দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বলেন, ‘জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে উদ্বেগ জানিয়ে এনসিপির ৩০ নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে জোট হচ্ছে, এটা নিশ্চিত হয়ে গেছে।’

    এছাড়া এ জোটে যাওয়ার সিদ্ধান্ত এনসিপির অনেকেই মেনে নিতে পারছেন না। তারা একে জুলাই অভ্যুত্থানের স্বার্থ এবং জনগণের আকাঙ্ক্ষাবিরোধী হিসেবে মনে করছেন। জোট গঠনের চূড়ান্ত ঘোষণা আসলে দলটি থেকে আরও বেশ কয়েকজন নেতা পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে সূত্র।

    এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল (রোববার) ঘোষণা দেওয়া হবে।’

    আরও পড়ুন