| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • জরুরি সভা ডেকেছে ছাত্রদল
  • জরুরি সভা ডেকেছে ছাত্রদল

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

    জরুরি সাংগঠনিক সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

    শনিবার (২০ ডিসেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে সভা অনুষ্ঠিত হবে।

    ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্রীয় সংসদের সব পর্যায়ের নেতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন।

    আরও পড়ুন