| |
শিরোনাম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান শুধু চাকরি নয়, কর্মসংস্থান সৃষ্টির চিন্তা করতে হবে: শিক্ষামন্ত্রী আ.লীগ নেত্রীর সাথে আপত্তিকর ফোনালাপ ফাঁসে ওসি প্রত্যাহার বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণকে পৃথক বিষয় বলল ভারত প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর বদলির দাবিতে এমপিওভুক্ত নারী শিক্ষকদের আমরণ অনশন মিস ইউনিভার্সের ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো গুম-খুনের তথ্য চেয়ে সব রাজনৈতিক দলকে চিঠি দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার বাজারে অব্যাহত থাকবে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী
  • লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ

    একদিনের সফরে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন তিনি।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনটি কর্মসূচিতে যোগ দেবেন এবং বিকালে ঢাকায় ফিরে আসবেন।”

    প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে আছে- লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় যোগদান ও ক্যাম্পাস পরিদর্শন, সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ।

    বিএনপির নেতা হিসেবে তারেক রহমান ২২ বছর আগে লালমনিরহাটে এসেছিলেন; প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সফর।

    আরও পড়ুন