| |
শিরোনাম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান শুধু চাকরি নয়, কর্মসংস্থান সৃষ্টির চিন্তা করতে হবে: শিক্ষামন্ত্রী আ.লীগ নেত্রীর সাথে আপত্তিকর ফোনালাপ ফাঁসে ওসি প্রত্যাহার বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণকে পৃথক বিষয় বলল ভারত প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর বদলির দাবিতে এমপিওভুক্ত নারী শিক্ষকদের আমরণ অনশন মিস ইউনিভার্সের ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো গুম-খুনের তথ্য চেয়ে সব রাজনৈতিক দলকে চিঠি দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার বাজারে অব্যাহত থাকবে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ণ

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও টকশো ব্যক্তিত্ব মেহেদী হাসান পলাশ। গ্রেড-২ পদমর্যাদায় তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

    আজ বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে মেহেদী হাসান পলাশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেওয়া হলো। তবে এ নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

    মেহেদী হাসান পলাশ দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি এবং সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনীতি ও নিরাপত্তাবিষয়ক লেখালেখি ও গবেষণার সঙ্গে যুক্ত তিনি।

    আরও পড়ুন