প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব
কার্তিক মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। হেমন্তের প্রারম্ভে কার্তিক মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই ।
আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইংরেজি, ৮ কার্তিক ১৪৩৩ বাংলা, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ:
আজ কর্মক্ষেত্রে কিছু বিলম্ব ও মানসিক চাপ থাকতে পারে। রাহু-শনির প্রভাবে অস্থিরতা বাড়তে পারে, তবে ধৈর্য ধরলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। স্বাস্থ্যে সতর্ক থাকুন, অতিরিক্ত কথাবার্তা এড়িয়ে চলুন। ছোটখাটো সুযোগ আসতে পারে মন স্থির রাখেন।
২/ বৃষ:
আজ ভাগ্য অনুকূল। কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দিতে পারে, আর্থিক বিষয়েও ইতিবাচক ফল মিলবে। রাহুর প্রভাব থাকলেও মানসিক স্থিরতা বজায় রাখতে পারলে সাফল্য সহজ হবে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে অতিরিক্ত চাপ এড়ান।
৩/ মিথুন:
চন্দ্রশুদ্ধি থাকলেও গুরুর দৃষ্টি না থাকায় আজ সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন। রাহু-শনির প্রভাবে মানসিক চাপ ও অস্থিরতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ধীরে এগোলে ভালো ফল পাবেন। স্বাস্থ্যে সচেতন থাকুন।
৪/ কর্কট:
বৃহস্পতি নিজ রাশিতে থাকায় আজ আপনার জন্য বিশেষ শুভ। চন্দ্রশুদ্ধি ও গুরুর পূর্ণ প্রভাবে ভাগ্য ও কর্ম উভয় ক্ষেত্রেই সুযোগ বাড়বে। রাহুর প্রভাব সত্ত্বেও মানসিক শান্তি বজায় থাকবে। স্বাস্থ্য ভালো, তবে রাত জাগা এড়িয়ে চলুন। আচরণ শুদ্ধ রাখুন।
৫/ সিংহ:
রবি, বুধ ও কেতুর একত্র অবস্থানের কারণে আজ আত্মবিশ্বাস বাড়লেও যোগাযোগে সতর্ক থাকুন। রাহু-শনির প্রভাবে মানসিক চাপ ও অস্থিরতা থাকতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে সন্ধ্যার পর ফল ভালো হবে। স্বাস্থ্যে সতর্কতা জরুরি।
৬/ কন্যা:
বৃহস্পতির শুভ দৃষ্টি ও চন্দ্রশুদ্ধির প্রভাবে আজ কর্ম ও ভাগ্য উভয় ক্ষেত্রেই ইতিবাচক ফল মিলবে। নতুন পরিকল্পনা সফল হতে পারে। রাহুর প্রভাব থাকলেও মানসিক স্থিরতা বজায় থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
৭/ তুলা:
চন্দ্রশুদ্ধি থাকলেও গুরুর দৃষ্টি না থাকায় আজ সিদ্ধান্তে দ্বিধা দেখা দিতে পারে। রাহু-শনির প্রভাবে মানসিক চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে ধীরে চললে ভালো ফল পাবেন। স্বাস্থ্যে বিশ্রাম জরুরি।
৮/ বৃশ্চিক:
বৃহস্পতির শুভ দৃষ্টি ও চন্দ্রশুদ্ধির প্রভাবে আজ ভাগ্য অনুকূল। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, আর্থিক বিষয়েও লাভের সম্ভাবনা। রাহুর প্রভাব সত্ত্বেও মানসিক শক্তি বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে।
৯/ ধনু:
আজ গুরু ও চন্দ্র উভয়ের শুভ প্রভাব কম থাকায় কর্মক্ষেত্রে বিলম্ব ও মানসিক চাপ থাকতে পারে। রাহু-শনির প্রভাবে অস্থিরতা বাড়তে পারে। ধৈর্য ধরে কাজ করলে সন্ধ্যার পর পরিস্থিতি উন্নত হবে। স্বাস্থ্যে সতর্ক থাকুন।
১০/ মকর:
বৃহস্পতির শুভ দৃষ্টি ও চন্দ্রশুদ্ধির প্রভাবে আজ ভাগ্য ও কর্ম উভয় ক্ষেত্রেই সুযোগ বাড়বে। নতুন পরিকল্পনা সফল হতে পারে। রাহুর প্রভাব থাকলেও মানসিক স্থিরতা বজায় থাকবে। স্বাস্থ্য ভালো।
১১/ কুম্ভ:
আজ আবেগ ও চিন্তাভাবনায় পরিবর্তন আসতে পারে। চন্দ্রশুদ্ধি থাকলেও গুরুর দৃষ্টি না থাকায় সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন। রাহুর প্রভাবে অস্থিরতা বাড়তে পারে, তবে ধৈর্য ধরলে সন্ধ্যার পর স্বস্তি মিলবে। স্বাস্থ্যে বিশ্রাম নিন।
১২/ মীন:
বৃহস্পতির শুভ দৃষ্টি থাকলেও চন্দ্রশুদ্ধি না থাকায় আজ মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। রাহু-শনির প্রভাবে অস্থিরতা থাকলেও গুরুজনের পরামর্শ নিলে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে ধীরে এগোলে সাফল্য মিলবে। স্বাস্থ্যে সতর্কতা জরুরি।























