| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত
  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ণ
    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ‌‘গভর্নিং বডি’ বা ‘ম্যানেজিং কমিটি’ গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

    এতে বলা হয়, ‘নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ চূড়ান্ত না হওয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ‘গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি’ গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।

    আরও পড়ুন