| |
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম
  • সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, নিহত-১
  • সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, নিহত-১

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

    কক্সবাজারে সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামে একটি পর্যটকবাহী জাহাজে আগুন লেগেছে। এতে জাহাজটির বড় একটি অংশ পুড়ে গেছে। নিহত নূর কামাল (২৫) টেকনাফের বাসিন্দা ও জাহাজটির স্টাফ ছিলেন। তিনি জাহাজে ঘুমন্ত ছিলেন বলে জানা গেছে।

    শনিবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর পোর্ট অফিসার মোহাম্মদ ওয়াকিল।

    তিনি জানান, সকালে দ্বিতীয় ধাপে পর্যটক বোঝাইয়ের জন্য সেন্টমার্টিনগামী ‘আটলান্টিক’ জাহাজটি ঘাটে ভিড়ছিল। এ সময় ঘাট থেকে প্রায় ২০০ মিটার দূরে থাকা অবস্থায় হঠাৎ জাহাজে আগুন ধরে যায়। পরে তাৎক্ষণিকভাবে জাহাজের নাবিকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও জানান তিনি।

    আরও পড়ুন