| |
শিরোনাম
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম
  • চট্টগ্রামে ফোয়ারা নির্মাণে দেবে গেল সড়ক
  • চট্টগ্রামে ফোয়ারা নির্মাণে দেবে গেল সড়ক

    Icon
    নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
    প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ

    চট্টগ্রামের নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফোয়ারা নির্মাণের কাজ চলার মধ্যে সড়কের বড় একটি অংশ দেবে গেছে। এতে সড়কের মাঝখানে নির্মাণাধীন ফোয়ারার একাংশও হেলে পড়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

    বুধবার (২৫ নভেম্বর) সকালে নগরের হালিশহরের নয়াবাজার বিশ্বরোড মোড়ে এ ঘটনা দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, গত দুই থেকে তিন দিন ধরে সড়কটি ধীরে ধীরে দেবে যাচ্ছিল। বুধবার সকালে সড়কের বড় একটি অংশ নিচে নেমে যাওয়ার পাশাপাশি ফোয়ারার বাউন্ডারি ও টাইলস খুলে পড়ে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফোয়ারাটি নির্মাণ করা হচ্ছিল। এর পাশেই কয়েক দিন আগে চট্টগ্রাম ওয়াসা হালিশহর এলাকায় সুয়ারেজ লাইনের কাজ করে। কাজ শেষে ওয়াসা অস্থায়ী বেষ্টনী সরিয়ে নেয়। এরপর সিটি করপোরেশন ফোয়ারা নির্মাণের কাজ শুরু করে।

    এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। কাজের মান ঠিক না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এতে জনগণের টাকার অপচয় হয়েছে। সরকারকে বিষয়টি দেখতে হবে।

    চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বাংলানিউজকে বলেন, ‘এখানে বিটিসিএলের অপটিক্যাল ফাইবারের কাজ করার সময় আমাদের সুয়ারেজ লাইন ক্ষতিগ্রস্ত হয়। পরে তা মেরামত করা হয়। কিন্তু পাশেই সিটি করপোরেশন পানির ফোয়ারা বসানোর কাজ করছিল। সেখানে বিশাল আকৃতির রিং বসানোর সময় রাস্তা দেবে যায়। পরে রিংটি সরিয়ে নেওয়া হয়। তাদের কাজের ত্রুটির কারণে রাস্তা দেবে গিয়ে থাকতে পারে।’

    আরও পড়ুন