| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • কারখানায় আগুন দিলে বেতন আসবে কোথা থেকে: প্রধানমন্ত্রী
  • উসকানিতে পা দেবেন না

    কারখানায় আগুন দিলে বেতন আসবে কোথা থেকে: প্রধানমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

    পোশাক শ্রমিকদের কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে নিজেদের কর্মস্থল ও গার্মেন্ট কারখানা রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘যে কর্মস্থল আপনাদের আহার জোগায়, সেই কর্মস্থল রক্ষা করুন। কারখানা ভাঙচুর বা আগুন দিয়ে ধ্বংস করলে আপনাদের বেতন আসবে কোথা থেকে?’

    আজ (বুধবার) সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে পোশাক শ্রমিকদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে গণতন্ত্র ও সমৃদ্ধি একে অপরের পরিপূরক। কিন্তু পরাজিত ফ্যাসিস্ট অপশক্তি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সাম্প্রতিক সময়ে দেশের গার্মেন্ট শিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা সেই ষড়যন্ত্রেরই অংশ।

    অতীতে পতিত ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করেছিল উল্লেখ করে তিনি বলেন, এখন তারা দেশের গার্মেন্ট শিল্প ধ্বংসেরও পাঁয়তারা চালাচ্ছে, যার মাধ্যমে এই শিল্পের সুবিধা অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে কি না তা ভেবে দেখার সময় এসেছে।

    গত ৫০ বছরে শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় গার্মেন্ট শিল্প একটি সমৃদ্ধ খাতে পরিণত হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই মজুরি কমিশন সর্বনিম্ন মজুরি ঘোষণা করবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিক ভাই-বোনেরা তাঁদের প্রাপ্য বেতন পাবেন।

    পলাতক সন্ত্রাসী চক্রের উসকানির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘বিদেশে অবস্থানরত পলাতক সন্ত্রাসী চক্রের উসকানিতে যেসব শ্রমিক নিজেদের কর্মস্থল ভাঙচুর করছেন কিংবা আগুন দিচ্ছেন, তারা আসলে নিজেদেরই ক্ষতি করছেন। তিলে তিলে গড়ে তোলা এই শিল্প রক্ষায় দয়া করে কোনো ধরনের উসকানিতে পা দেবেন না।’

    বাংলাদেশ পুনর্গঠনের কাজ চলছেজনগণের নির্বাচিত সংসদ ও সরকার বর্তমানে বাংলাদেশ পুনর্গঠনের কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ তাদের বিভিন্ন সমস্যার সমাধান এবং একটি নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে জনপ্রতিনিধিদের সংসদে পাঠিয়েছেন। সে কারণে সরকার এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে ধীরে ধীরে তা সমাধানের পদক্ষেপ নিচ্ছে।

    ডেপুটী স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এবং সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর এই সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে গত ৯ নভেম্বর শুরু হওয়া জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপ্তি ঘটে।

    আরও পড়ুন