| |
শিরোনাম
শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • টুঙ্গিপাড়ায় এমপির বাড়ি পুড়িয়ে দিল নিষিদ্ধ আ.লীগ
  • টুঙ্গিপাড়ায় এমপির বাড়ি পুড়িয়ে দিল নিষিদ্ধ আ.লীগ

    Icon
    জেলা প্রতিবেদক, গোপালগঞ্জ
    প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য (এমপি) জিলানীর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে ও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একদল নেতাকর্মী এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত।

    মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে এ ঘটনা শুরু হয়।

    স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেফতার করে।

    এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনতে যায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগ-বিতণ্ডা হয়।

    এর এক পর্যায়ে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংগঠিত হয়ে থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা পুলিশ কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটর সাইকেল ও বাসভবনেও আগুন ধরিয়ে দেয়।

    পরে তারা লকার ভেঙে আসামিদের ছিনিয়ে নেয় এবং পুলিশের অস্ত্র লুটে নেয়। পুলিশ তাদের মোকাবিলা করতে সাউন্ড গ্রেনেড, টায়ার সেল ও রবার বুলেট নিক্ষেপ করে।

    কিন্তু এসব করে পুলিশ তাদের সঙ্গে পেরে না উঠে থানা ছেড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

    আরও জানা গেছে, গোপালগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়া যাওয়ার পথে নিলফা বাজার নামকস্থানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের সড়কে গাছের গুড়ি ফেলে বেরিকেটে মুখে পড়ে।

    এ সময় তারা আনসার ব্যাটেলিয়নের একটি গাড়িতে অগ্নি সংযোগ করে। এছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি অগ্নি সংযোগ করে। সড়কের বিভিন্ন স্থানে বেরিকেট সৃষ্টি করার কোথাও ফায়ার সার্ভিসের সদস্য আগুন নিভাতে যেতে পারেনি।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক আনন্দ উল্লাস করে বিভিন্ন স্থানে অগ্নি সংযোগ ও সহিংসতা চলাচ্ছে বলে জানা গেছে।

    আরও পড়ুন