| |
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট : সমাজকল্যাণ মন্ত্রী প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে তনু হত্যা: হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ ‘সাজাপ্রাপ্ত স্বৈরাচারের বিষয়ে ভারত ব্যবস্থা না নিলে বাংলাদেশের উদ্বেগ বাড়বে’ এসএসসি পরীক্ষার ফল ১০ আগস্ট জ্বালানি চাহিদা মেটাতে কেনা হচ্ছে ৮ কার্গো এলএনজি, ৫ হাজার টন এলপিজি এআইয়ের সুফল লুফে না নিলে উন্নয়নশীল দেশগুলো পিছিয়ে পড়বে: বিশ্বব্যাংক
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

    প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৬০-এর দশকের বিশিষ্ট ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা, খ্যাতিমান সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    তারেক রহমান বলেন, মুজাহিদী আজীবন গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যু আমাদের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

    একুশে পদকপ্রাপ্ত এই কবি আজ দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

    আরও পড়ুন