| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • লীড-২
  • লাখে ৪-৫ জন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন: জুবাইদা রহমান
  • লাখে ৪-৫ জন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন: জুবাইদা রহমান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

    দেশে অ্যানেস্থেসিওলজিস্ট সংকটের চিত্র তুলে ধরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন।

    অথচ বাংলাদেশে প্রতি এক লাখ মানুষের বিপরীতে রয়েছেন মাত্র শূন্য দশমিক ৫৮ জন। এই সংকট কাটাতে পর্যাপ্ত প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট তৈরি ও নিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

    রোববার (১৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস’ আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    জনসংখ্যার তুলনায় তীব্র ঘাটতি
    সম্মেলনে দেশের স্বাস্থ্যখাতের বাস্তব চিত্র তুলে ধরে ডা. জুবাইদা রহমান জানান, দেশের ৬৪টি জেলা, ৫০৩টি উপজেলা, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন ও ৯০ হাজার ৪৯টি গ্রামে প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের ব্যাপক ঘাটতি রয়েছে।

    প্রায় ২০ কোটি মানুষের বিপরীতে দেশে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র ৩ হাজার। গ্লোবাল সার্জারি সম্পর্কিত ল্যানসেট কমিশনের সুপারিশের কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই খাতটি অবহেলিত থাকায় দেশের হাজার হাজার নারী-পুরুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদায় গুরুত্বঅ্যানেস্থেসিওলজিস্টদের কাজের পরিধি তুলে ধরে জুবাইদা রহমান বলেন, তাদের দায়িত্ব শুধু অপারেশন থিয়েটারের মধ্যেই সীমাবদ্ধ নয়। নিরাপদ অস্ত্রোপচার নিশ্চিত করা, ব্যথা নিয়ন্ত্রণ এবং সংকটাপন্ন রোগীদের নিবিড় পরিচর্যায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

    একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা শুধু অবকাঠামো ও প্রযুক্তি দিয়ে গড়ে তোলা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এর জন্য দক্ষ ও অনুপ্রাণিত পেশাজীবী দরকার। চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত কল্যাণ নিশ্চিত করার বিষয়টি রোগীদের নিরাপদ সেবার সঙ্গে সরাসরি সম্পর্কিত বলেও মন্তব্য করেন তিনি।

    সরকারের অগ্রাধিকার ও সম্মেলনের আয়োজনবর্তমান সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, অ্যানেস্থেশিয়া, ইনটেনসিভ কেয়ার এবং পেইন মেডিসিনের মতো বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রের উন্নয়ন সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

    দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই আন্তর্জাতিক সম্মেলন দেশের প্রান্তিক পর্যায়ে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাস্তবসম্মত সুপারিশ প্রণয়নে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    অনুষ্ঠানে তিনজন চিকিৎসককে আজীবন সম্মাননা, একজনকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন গোল্ড মেডেল এবং চারজনকে এসএন সামাদ চৌধুরী গোল্ড মেডেল প্রদান করা হয়।

    সম্মেলনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন