আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। আজ (২৭ মার্চ ২০২৬) জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/মেষঃ
আজ উদ্যোগ ও সাহসের দিন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, কিন্তু তাড়াহুড়ো না করে পরিকল্পনা করে এগোন। উপাসনা করলে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়বে। স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন, বিশেষ করে মাথা ও চোখের যত্ন নিন। সকলের সাথে ভালো ব্যবহার করলে শুভ ফল আরও বৃদ্ধি পাবে।
২/ বৃষ:
ভেবেচিন্তে এগোন কিন্তু অলসতা ত্যাগ করুন,
চন্দ্র নিজ রাশিতে থাকায় দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ ও স্থির। আর্থিক লাভের সম্ভাবনা প্রবল, ব্যবসা-বাণিজ্যে উন্নতি হবে। পরিবারে সুখ-শান্তি ও প্রেম-সম্পর্কে মধুরতা বাড়বে। বাসন্তী কালে উপাসনায় শুভ ফল, সেবা করলে অতিরিক্ত কৃপা লাভ হবে।
৩/ মিথুনঃ
পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যান, সকলের সাথে আলোচনা করুন। যোগাযোগ, বুদ্ধিবৃত্তিক কাজ ও নতুন আলোচনায় সাফল্য আসবে। ভ্রমণ শুভ হতে পারে। কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এবং গুরুজনদের আশীর্বাদ নিন। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চললে দিনটি আরও ভালো কাটবে।
৪/ কর্কটঃ
বৃহস্পতির শুভ দৃষ্টিতে আর্থিক লাভ ও পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। নতুন কাজ বা পরিকল্পনায় অগ্রসর হওয়ার উত্তম সময়। স্থির চিত্তে সিদ্ধান্ত নিলে শুভ ফল আসবে। মা মাতুলদের কৃপায় মানসিক শান্তি লাভ হবে ও শান্তি পাবেন।
৫/ সিংহঃ
দিনটি স্থির ও সতর্কতার সাথে কাটান। নেতৃত্বের গুণ দেখান, কিন্তু খরচ নিয়ন্ত্রণে রাখুন। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টায় থাকুন।
৬/ কন্যাঃ
আত্মজ্ঞান ও মানসিক শক্তি বাড়বে। পারিবারিক ঠিক রাখার চেষ্টা থাকুন। পরিশ্রমে সুফল আসবে, পরিবারের সকলের স্বাস্থ্যের যত্ন নিন এবং অলসতা দূর করে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন লাভ হবে। সার্বিক আসক্তি ত্যাগ করে এগিয়ে যান।
৭/ তুলাঃ
সার্বিকভাবে দিনটি ইতিবাচক। সম্পর্কের প্রতি যত্নশীল থাকুন এবং সত্য ও সুন্দরের পথে চললে ফলাফল খুব ভালো হবে ও প্রেমের ক্ষেত্রে মধুরতা আসবে। পুরোনো সমস্যার সমাধানের যোগ রয়েছে। দায়িত্ব পালনে অটল থাকুন, সার্বিক শুভ ফল পেতে পারেন।
৮/ বৃশ্চিকঃ
আজকের দিনটি আপনার জন্য স্থিরতা ও গুছিয়ে এগোনোর দিন। মনের স্থিরতা আনুন এবং কাজের জায়গায় লক্ষ্য স্থির করুন, সাফল্য আসবেই। পুরোনো সূত্র, পুরোনো যোগাযোগ বা আটকে থাকা কাজ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আপনার কৃতিত্ব ও পরিশ্রম মানুষ মনে রাখবে। আপনার শক্তি ও আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। সৌভাগ্য যোগে অনেক কাজেই সহায়তা পেতে পারেন। পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে স্থির থাকুন। সার্বিকভাবে দিনটি শুভ। স্থির মনে এগোলে সাফল্য ও শক্তি বৃদ্ধি পাবে।
৯/ ধনুঃ
আজকের দিনটি আপনার জন্য জ্ঞান, আধ্যাত্মিকতা ও চেষ্টার দিন। স্থিরতা আসবে এবং নতুন জ্ঞান অর্জন বা আধ্যাত্মিক চর্চায় ভালো ফল পাবেন। ভ্রমণ বা শিক্ষামূলক কাজে শুভ ফল, বাসন্তী কালে মহাষ্টমীর দিনে উপাসনা করলে আপনার বুদ্ধি ও আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে বা ব্যবসায় সুযোগ আসবে যোগাযোগে শুভ ফল, সময়ের চেষ্টা চালিয়ে যান সাফল্য আসবে। সৌভাগ্য যোগের প্রভাবে আজ অনেক কাজেই সহায়তা পেতে পারেন। তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন। পরিবারের সাথে সময় কাটালে মানসিক শান্তি মিলবে। সার্বিকভাবে দিনটি ইতিবাচক। জ্ঞানার্জন, আধ্যাত্মিকতা ও শুভ কাজে মন দিলে ফলাফল খুব ভালো হবে।
১০/ মকরঃ
আজকের দিনটি আপনার জন্য সতর্কতা ও ধৈর্য ও স্থিরতার। খরচ নিয়ন্ত্রণ করুন। কর্মক্ষেত্রে স্থির থাকুন, তাড়াহুড়োয় বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন — বিশেষ করে হাড়, হাঁটু ও পিঠের যত্ন নিন। পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে সহজ থাকুন। ধৈর্য রেখে কথা বলুন। সৌভাগ্য যোগ থাকা সত্ত্বেও সতর্কতায় দিনটি শেষ পর্যন্ত ভালো কাটবে। রাহুকাল এড়িয়ে চলুন, সার্বিকভাবে আজ ধৈর্য রেখে ও শুভ কাজে মন দিলে ফলাফল ইতিবাচক হবে।
১১/ কুম্ভঃ
আজকের দিনটি আপনার জন্য সম্পর্ক ও সামাজিক ক্ষেত্রে বেশ শুভ। চন্দ্র বৃষ রাশিতে থাকায় মানসিক স্থিরতা আসবে এবং কাছের মানুষদের সাথে সম্পর্ক আরও মধুর হবে। পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের সাথে ভালোবাসা ও যত্ন নিন, মনের শান্তি বাড়বে। আর্থিক শুভ ও সাফল্যের যোগ রয়েছে। সামাজিক কাজ বা গ্রুপ কার্যে অংশ নিলে শুভ ফল পাবেন। স্থির থাকুন, রাহুকাল এড়িয়ে চলুন। সৌভাগ্য যোগের প্রভাবে আজ অনেক কাজেই সাফল্যের সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে দিনটি ভালো কাটবে যদি সম্পর্কের প্রতি যত্নশীল থাকেন এবং ধৈর্য ধরে এগোন।
১২/ মীন রাশিঃ
আজ মীন রাশিতে চারটি গ্রহ অবস্থান করায় আপনার মনে কিছুটা অস্থিরতা ও আবেগের ওঠানামা থাকতে পারে। তবে সৌভাগ্য যোগ ও বাসন্তীর মহাষ্টমীর প্রভাবে আধ্যাত্মিক শান্তি ও মানসিক স্থিরতা লাভের সুযোগ রয়েছে। ধ্যান বা জপ করলে মনের স্থিরতা এবং শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বা আলোচনায় সতর্কতা অবলম্বন করুন। আর্থিক দিক মধ্যম, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পরিবার ও প্রেমের ক্ষেত্রে মধুরতা বাড়বে, কিন্তু ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়ানো উচিত। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন — বিশেষ করে মাথা ও চোখের যত্ন নেওয়া জরুরি। দিনটি স্থির থাকার।

































