সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ইংরেজি, ১৩ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ১৩ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ
আজ আত্মবিশ্বাস ও কর্মোদ্যম বাড়বে। কর্কটে রবি ও বৃহস্পতির শুভ প্রভাবে পারিবারিক ও কর্মজীবনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে রাহু ও শনির প্রভাবে অকারণ দুশ্চিন্তা বা সিদ্ধান্তহীনতা দেখা দিতে পারে। তাই ধৈর্য ধরে এগিয়ে চলুন। আর্থিক বিষয়ে পরিকল্পনা মেনে চলুন।
২, বৃষ
আজ কর্মে সাহস বাড়বে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা রয়েছে। বুধের শুভ প্রভাবে যোগাযোগ, ব্যবসা ও লেখালেখিতে সাফল্য মিলতে পারে। ধনুস্থিত চন্দ্র অর্থনৈতিক দিককে শক্তিশালী করবে, যদিও শনির কারণে কিছু ব্যয় বাড়তে পারে। পারিবারিক আলোচনায় নম্রতা বজায় রাখুন। খাদ্যাভ্যাসে নিয়ম মেনে চলুন।
৩, মিথুন
আজ বুদ্ধি, পরিকল্পনা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। অর্থ ও কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দূরযাত্রা বা উচ্চশিক্ষাসংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে। তবে রাহুর প্রভাবে গোপন শত্রু বা বিভ্রান্তিকর পরামর্শ থেকে সতর্ক থাকুন।
৪, কর্কট
আজ আত্মবিশ্বাস, সম্মান ও নেতৃত্বের শক্তি বাড়বে। কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। রাহুর প্রভাবে দূরযাত্রা, আইনি বিষয় বা অর্থনৈতিক সিদ্ধান্তে ধৈর্য জরুরি। পারিবারিক পরিবেশে সংযমী আচরণ বজায় রাখুন। রাত জাগা ও অনিয়ম এড়িয়ে চলুন।
৫, সিংহ
আজ সিদ্ধান্ত গ্রহণে সতর্ক থাকুন। কর্কটে বৃহস্পতির শুভ প্রভাবে কর্মজীবনে সম্মান ও নতুন সুযোগ আসতে পারে। তবে শনির কারণে পুরোনো কাজ শেষ করতে ধৈর্য ধরতে হবে। পারিবারিক সম্পর্কে সচেতন থাকুন এবং শান্তি বজায় রাখুন। চোখ ও হজমের বিষয়ে যত্ন নিন।
৬, কন্যা
বুধের শুভ অবস্থান বিচারবোধ ও কর্মদক্ষতা বৃদ্ধি করবে। ধনুস্থিত চন্দ্রের প্রভাবে পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা করুন। তবে রাহু ও শনির প্রভাবে অতিরিক্ত চিন্তা ও ব্যয়ের প্রবণতা নিয়ন্ত্রণ করুন।
৭, তুলা
আজ কর্ম ও সামাজিক ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুন। পদোন্নতি, সম্মান বা গুরুত্বপূর্ণ কাজে প্রভাবশালী কোনো ব্যক্তির সহায়তা পেতে পারেন। নতুন পরিকল্পনায় সুযোগ আসবে, তবে সিদ্ধান্তে সতর্ক থাকুন। পারিবারিক সমস্যায় ধৈর্য বজায় রাখুন।
৮, বৃশ্চিক
আজ কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সহায়তায় আটকে থাকা কাজ এগিয়ে যাবে। অর্থনৈতিক সুযোগ বাড়লেও ঋণ বা বড় ব্যয়ের বিষয়ে সতর্ক থাকুন। রাগ নিয়ন্ত্রণ করুন এবং পানিশূন্যতা এড়িয়ে চলুন।
৯, ধনু
আজ আত্মবিশ্বাস, উদ্যম ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে। বৃহস্পতির প্রভাবে আর্থিক পরিকল্পনা ও পারিবারিক বিষয়ে শুভ ফল মিলতে পারে। কথাবার্তায় সংযম রাখুন। শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য দিনটি সম্ভাবনাময়।
১০, মকর
আজ কর্মক্ষেত্রে ধৈর্য ও বাস্তব চিন্তাভাবনা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নেবে। বৃহস্পতির শুভ প্রভাবে ব্যবসা, অংশীদারিত্ব ও গুরুত্বপূর্ণ আলোচনায় ইতিবাচক ফল মিলতে পারে। মনের স্থিরতা বজায় রাখুন এবং অর্থ ব্যয়ে সতর্ক থাকুন।
১১, কুম্ভ
রাহুর অবস্থানের কারণে নতুন চিন্তা ও পরিকল্পনা আসবে। তবে সবকিছু যাচাই করে এগোনো জরুরি। কর্কটে রবি ও বৃহস্পতির প্রভাবে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। শুভাকাঙ্ক্ষীদের সহায়তা পাবেন। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন।
১২, মীন
আজ দায়িত্বশীল ও কর্মমুখী মনোভাব তৈরি হবে। শিক্ষা, সন্তান, সৃজনশীল কাজ ও ভাগ্যের ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত রয়েছে। ধনুস্থিত চন্দ্র কর্মক্ষেত্রে সম্মান ও নতুন সুযোগ এনে দিতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।

























