আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ইংরেজি, ৮ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ৮ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ:
কর্মক্ষেত্রে নতুন উদ্যোগের সুযোগ মিলবে। তুলার চন্দ্র সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। শনির প্রভাবে মানসিক চাপ এলেও বৃহস্পতির আশীর্বাদে সার্বিক বিষয়ে শুভ ফল মিলতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন।
২/ বৃষ:
মঙ্গল ও ইউরেনাস আপনার রাশিতে থাকায় সাহস ও কর্মশক্তি বৃদ্ধি পাবে, তবে তাড়াহুড়ো করলে ভুল সিদ্ধান্ত হতে পারে। বুধের প্রভাবে আর্থিক পরিকল্পনা সফল হবে। পরিবারের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। খাদ্যাভ্যাসে সংযম রাখুন।
৩/ মিথুন:
বুধ আপনার রাশিতে থাকায় বুদ্ধি, যোগাযোগ ও শিক্ষাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে নতুন দায়িত্ব আসতে পারে। চন্দ্রের শুভ প্রভাবে বন্ধুদের সহযোগিতা পাবেন। অযথা উদ্বেগে সময় নষ্ট করবেন না।
৪/ কর্কট:
রবি ও বৃহস্পতি আপনার রাশিতে থাকায় আত্মবিশ্বাস, সম্মান ও নেতৃত্বের শক্তি বৃদ্ধি পাবে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। পারিবারিক সুখ বাড়বে।শুদ্ধ আচরনে সাফল্য স্থায়ী হবে।
৫/ সিংহ:
শুক্র ও কেতুর যুগল প্রভাবে জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। আধ্যাত্মিক চর্চায় মন শান্ত হবে।
৬/ কন্যা:
কর্মে সুনাম বাড়বে। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তব রূপ পেতে পারে। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন, শুভ ফল আসন্য। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না।
৭/ তুলা:
চন্দ্র আপনার রাশিতে থাকায় মানসিক শক্তি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। নতুন পরিচয় ভবিষ্যতে উপকারে আসবে। ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন।
৮/ বৃশ্চিক:
গোপন শত্রুর ব্যাপারে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে উন্নতির পথ খুলবে। বৃহস্পতির শুভ প্রভাবে আর্থিক স্থিতি বজায় থাকবে। অতিরিক্ত রাগ ক্ষতির কারণ হতে পারে।
৯/ ধনু:
শিক্ষা, গবেষণা ও ভ্রমণে শুভ সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরামর্শ কাজে লাগবে। কর্মে নতুন সুযোগ আসতে পারে। অর্থ বিনিয়োগে বিচক্ষণ হোন।
১০/ মকর:
দায়িত্ব বৃদ্ধি পেলেও ধৈর্যের মাধ্যমে সফল হবেন। পারিবারিক বিষয়ে বাস্তব সিদ্ধান্ত নিন। কর্মস্থলে সম্মান বাড়বে। শারীরিক ক্লান্তি দূর করতে বিশ্রাম নিন।
১১/ কুম্ভ:
রাহুর প্রভাবে নতুন চিন্তা ও নতুন পরিকল্পনা আসবে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই করুন। সামাজিক কাজে সম্মান বৃদ্ধি পাবে। অযথা বিতর্ক এড়িয়ে চলুন।
১২/ মীন:
শনির অবস্থানে ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। কর্মে ধীরে ধীরে উন্নতি হবে। পরিবারের সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ও ঘুমের দিকে গুরুত্ব দিন। আধ্যাত্মিক চর্চা মানসিক শান্তি দেবে।
























