আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ইংরেজি, ৬ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ৬ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ
আপনার কর্মক্ষেত্রে নতুন গতি আনবে। মঙ্গলের শক্তি আপনাকে সাহসী করে তুলবে, কিন্তু তাড়াহুড়ো এড়িয়ে চলুন। মানসিক দৃঢ়তা বাড়বে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, বিশেষ করে মাথা ও চোখ। ভাগ্য সহায়ক, কিন্তু সতর্কতা অবলম্বন করলে বড় সাফল্য আসতে পারে।
২, বৃষ
আজ শক্তি ও উদ্যম প্রচুর। কিন্তু আর্থিক সিদ্ধান্তে সতর্ক থাকুন। বৃহস্পতির দৃষ্টি দীর্ঘমেয়াদি লাভের ইঙ্গিত দিচ্ছে। পারিবারিক বিষয়ে শান্তি বজায় রাখুন। স্বাস্থ্যের যত্ন নিন।
৩, মিথুন
যোগাযোগ ও বুদ্ধিকে তীক্ষ্ণ করবে। রবি-বৃহস্পতির শুভ দৃষ্টি কর্মক্ষেত্রে উন্নতি আনবে। চন্দ্রের অবস্থান সৃজনশীলতা বাড়াবে। ছোট ভ্রমণ বা নতুন চুক্তির যোগ আছে। মানসিক চাপ কমান।
৪, কর্কট
এখনই সময় কাজে পূর্ণদমে অগ্রসর হওয়ার। এ সময় অত্যন্ত শুভ। আত্মবিশ্বাস বাড়বে, নতুন উদ্যোগে সাফল্য আসবে। পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। স্বাস্থ্য ভালো, কিন্তু আচরণ শুদ্ধ রাখুন।
৫, সিংহ
চন্দ্র, শুক্র ও কেতুর যোগ আপনার রাশিতে সৃজনশীলতা ও আধ্যাত্মিক অনুভূতি বাড়াবে। রবি-বৃহস্পতির দৃষ্টি সম্মান ও আর্থিক লাভের ইঙ্গিত দেয়। উদয়কালে উপাসনা করলে ফল ভালো। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
৬, কন্যা
চন্দ্রের কন্যা রাশিতে অবস্থান আপনাকে বিশ্লেষণাত্মক করে তুলবে। বৃহস্পতির দৃষ্টি কর্মে সাফল্য দেবে। মঙ্গলের প্রভাব শারীরিক শক্তি বাড়াবে। ছোটখাটো বাধা আসতে পারে, ধৈর্য ধরুন। আর্থিক দিক স্থিতিশীল।
৭, তুলা
শুক্রের প্রভাবে আপনার রাশিতে সম্পর্ক ও সৌন্দর্য বাড়বে। বৃহস্পতির দৃষ্টি বিচারবুদ্ধি শাণিত করবে। মানসিক শান্তি দেবে। ব্যবসায়িক যোগ ভালো। অপ্রয়োজনীয় বিতর্ক এড়ান।
৮, বৃশ্চিক
মঙ্গলের প্রভাব আপনাকে তীব্র করে তুলবে। বৃহস্পতির দৃষ্টি গোপন শত্রু থেকে রক্ষা করবে। চন্দ্রের অবস্থান আধ্যাত্মিক অনুভূতি বাড়াবে। স্বাস্থ্য ও অর্থের দিকে নজর রাখুন।
৯, ধনু
বৃহস্পতির শক্তিশালী অবস্থান আপনার রাশিতে উচ্চাকাঙ্ক্ষা পূরণের পথ খুলবে। চন্দ্রের প্রভাব ভ্রমণের যোগ তৈরি করবে। মানসিক শান্তি বজায় রাখুন।
১০, মকর
পুরোনো সমস্যার সমাধানে চেষ্টায় থাকুন। শনির প্রভাব আপনাকে ধৈর্যশীল করবে। বৃহস্পতির দৃষ্টি কর্মে স্থিতি আনবে। পারিবারিক সুখ বাড়াবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা সফল হবে।
১১, কুম্ভ
রাহুর অবস্থান আপনাকে মানসিক চাপ ও অপ্রত্যাশিত সুযোগ দিতে পারে। বৃহস্পতির দৃষ্টি রক্ষা করবে। মানসিক উত্থান-পতন হতে পারে, স্থির থাকুন।
১২, মীন
শনি আপনার রাশিতে অবস্থান করায় ধৈর্যের পরীক্ষা হবে। বৃহস্পতির শুভ দৃষ্টি আধ্যাত্মিক উন্নতি দেবে। চন্দ্রের প্রভাব সৃজনশীল কাজে সহায়ক। স্বাস্থ্যের যত্ন নিন।

























