শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।
প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ সোমবার, ২০ জুলাই ২০২৬ ইংরেজি, ৫ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ৫ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ:
আজ রাশিতে শনির চাপ থাকবে, তবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও সুযোগ আসতে পারে ও ভাগ্যকে উজ্জ্বল করবে।মানসিক স্থিরতা বজায় রাখলে সাফল্য আসবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলুন।
২/ বৃষ:
মঙ্গলের শক্তি আপনাকে নতুন উদ্যম দেবে। অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে। বুধের প্রভাবে কথায় সতর্ক থাকুন। আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে ধৈর্য ধরুন। স্বাস্থ্য ভালো থাকবে, প্রেমের ক্ষেত্রে মধুরতা বাড়বে।
৩/ মিথুন:
বুদ্ধি ও যোগাযোগকে তীক্ষ্ণ রাখুন। নতুন চুক্তি বা প্রস্তাব আসতে পারে। মানসিক চাপ কমাতে ধ্যান করুন। পরিবারিক বিষয়ে সতর্কতা অবলম্বন করলে শান্তি বজায় থাকবে।
৪/ কর্কট:
রবি ও বৃহস্পতির যোগ আজ অত্যন্ত অনুকূল। আত্মবিশ্বাস বাড়বে, কর্মে সাফল্য আসবে। চন্দ্রের প্রভাবে মানসিক শান্তি লাভ হবে। স্বাস্থ্য ভালো রাখুন, আর্থিক লাভের সম্ভাবনা উজ্জ্বল।
৫/ সিংহ:
শুক্র ও কেতুর ও বৃহস্পতির হালকা প্রভাব সৃজনশীলতা বাড়াবে। সম্মান বৃদ্ধি করবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। স্বাস্থ্যের দিকে নজর দিন।
৬/ কন্যা:
চন্দ্রের অবস্থান মনকে তীক্ষ্ণ করবে। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন। পরিবারের সাথে সম্পর্ক ঠিক রাখুন।
৭/ তুলা:
সম্পর্ক ও বাণিজ্য ক্ষেত্রে অনুকূল যোগ। বৃহস্পতির দৃষ্টি সাফল্য আনবে। মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন। খরচ নিয়ন্ত্রণ করুন। সর্ব কার্জে সতর্কতার এগোন।
৮/ বৃশ্চিক:
বিশ্বাসে গোপনীয়তা রক্ষা করুন। আধ্যাত্মিক উন্নতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন, বিতর্ক এড়িয়ে চলুন। কর্মে ধৈর্য রাখলে ফল ভালো পাবেন।
৯/ ধনু:
ভ্রমণ ও উচ্চশিক্ষার যোগ তৈরি হবে। বৃহস্পতির প্রভাব কর্মকে সফল করবে। মানসিক প্রশান্তি লাভ করুন। আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকুন। যোগাযোগ ঠিক রাখুন।
১০/ মকর:
কর্মে অধ্যবসায়ের ফল পাবেন। রবি-বৃহস্পতির প্রভাবে উন্নতি হবে। স্বাস্থ্য ভালো রাখুন, পরিবারিক সমস্যা সমাধানে মনোযোগ দিন। সময়ের ধৈর্য রাখুন।
১১/ কুম্ভ:
রাহুর প্রভাবে সতর্ক থাকুন।সিদ্ধান্তে ও আর্থিক বিষয়ে ধীরে চলুন। মানসিক শান্তির জন্য ধ্যান করুন।সচেতন থাকুন।
১২/ মীন:
শনির প্রভাব ধৈর্যশীল করবে।মাুনুষিক স্থির রাখুন। আধ্যাত্মিক উন্নতি ও সাফল্য আসবে। স্বাস্থ্যের যত্ন নিন, প্রেমে মধুরতা বজায় রাখুন।

























