সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে।
শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।
আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ রোববার, ২৬ জুলাই ২০২৬ ইংরেজি, ১১ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ১১ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
** মেষ:
শুভ সময় আসন্ন। কিন্তু বর্তমান সময় রাহু-শনির অবস্থান মানসিক অস্থিরতা ও চাপ বাড়াতে পারে। চন্দ্রের অবস্থান সতর্কতা দাবি করছে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে ভাগ্য সহায়ক হবে।
** বৃষ:
মঙ্গলের যোগে শক্তি উদ্যম বেশি থাকবে। কর্মে সাফল্য আসতে পারে, কিন্তু বুধের প্রভাবে যোগাযোগে সতর্ক থাকুন। অর্থনৈতিক দিক ভালো, তবে খরচ নিয়ন্ত্রণ করুন। পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখুন, মানসিক শান্তি ধরে রাখুন।
** মিথুন:
গ্রহ অবস্থান বুদ্ধি ও যোগাযোগকে তীক্ষ্ণ করবে। রবি-বৃহস্পতির প্রভাবে উচ্চশিক্ষা ও ভ্রমণের যোগ। কেতুর সাথে শুক্রের যোগ সৃজনশীলতা বাড়াবে, তবে পরনির্ভরতা এড়িয়ে চলুন। সিদ্ধান্তে সতর্কতা অবলম্বন করুন।
** কর্কট:
রবি ও বৃহস্পতির শক্তিশালী অবস্থান আজ আপনার রাশিতে বিশেষ আশীর্বাদ বয়ে আনছে। কর্ম ও ভাগ্যে উন্নতি, কিন্তু চন্দ্রের প্রভাবে আবেগ নিয়ন্ত্রণ করুন। আচরণ শুদ্ধ রাখুন, রাত্রিজাগরণ এড়িয়ে চলুন। পারিবারিক শান্তি ধরে রাখুন।
** সিংহ:
শুক্র ও কেতুর যোগে আজ সৃজনশীলতা ও আকর্ষণ বাড়বে, কিন্তু উদয়কালে উপাসনা করলে শুভ ফল বেশি পাবেন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশেষ করে হৃদয় ও মেরুদণ্ড। ধৈর্য ধারণ করুন।
** কন্যা:
বৃহস্পতির দৃষ্টি আজ স্বাস্থ্য ও কর্মে স্থিতি আনবে। মঙ্গলের প্রভাবে উদ্যম বাড়বে, কিন্তু রাহুর অবস্থান মানসিক চাপ দিতে পারে। ব্যবসা-বাণিজ্যে সতর্কতা অবলম্বন করুন। পরিবারে শান্তি বজায় রাখুন।
** তুলা:
আজ আপনার রাশিতে বিশেষ শুভ। সম্পর্ক ও বাণিজ্যে সাফল্য। শুক্রের যোগে আকর্ষণ বাড়বে, কিন্তু কেতু সতর্কতা দাবি করছে। আর্থিক লেনদেনে সাবধান।
** বৃশ্চিক:
চন্দ্র আজ আপনার রাশিতে শক্তি দিচ্ছে। তবে কথা কমিয়ে বলুন। কিন্তু শনির প্রভাবে স্বাস্থ্য ও অর্থে সতর্কতা জরুরি। ধৈর্য ধরে এগোন, আধ্যাত্মিক চর্চা উপকারী।
** ধনু:
বৃহস্পতির দৃষ্টি শক্তিশালী। ভ্রমণ ও উচ্চশিক্ষায় সুযোগ। মঙ্গলের প্রভাবে উদ্যোগ সফল হবে, কিন্তু রাহু মানসিক চাপ দিতে পারে। সময়ের সতর্ক থাকুন।
** মকর:
শনির অবস্থান স্থিতি দিচ্ছে। কর্মে অধ্যবসায়ের ফল পাবেন। বৃহস্পতির দৃষ্টি আর্থিক উন্নতি আনবে, কিন্তু চন্দ্রের প্রভাবে পারিবারিক ও স্বাস্থ্যে সতর্কতা রাখুন।
** কুম্ভ:
আজ কাজে গতি বাড়বে। সঠিক সিদ্ধান্তে শান্তি পেতে পারেন। কিন্তু বৃহস্পতির দৃষ্টি সুরক্ষা দিবে। অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে, মানসিক স্থিরতা বজায় রাখুন।
** মীন:
শনির অবস্থান ধৈর্যের পরীক্ষা নেবে। আধ্যাত্মিক উন্নতি ও ন্যায় পথে সুখ পাবেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, বিশেষ করে পা ও চোখের।

























