| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • মানসিক চাপ বাড়াবে বৃশ্চিক রাশি
  • মানসিক চাপ বাড়াবে বৃশ্চিক রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

    প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে।

    শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ সোমবার, ২৭ জুলাই ২০২৬ ইংরেজি, ১২ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ১২ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১/ মেষ:
    চন্দ্রের প্রভাবে কর্মক্ষেত্রে কিছু সুযোগ দেখা যেতে পারে। তবে রাহু ও শনির প্রভাবে মানসিক চাপ ও অস্থিরতা থাকতে পারে। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। ধৈর্য ধারণ করুন। পরিবারে শান্তি বজায় রাখার চেষ্টা করুন।

    ২/ বৃষ:
    আজ কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আসতে পারে। বৃহস্পতির দৃষ্টি থাকলেও চন্দ্রের অবস্থান কিছু অস্থিরতা তৈরি করতে পারে। স্বাস্থ্য ও অর্থনৈতিক বিষয়ে সতর্কতা প্রয়োজন। নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে এগোলে ভালো।

    ৩/ মিথুন:
    বুধের অবস্থানে আজ যোগাযোগ ও বুদ্ধির কাজকে এগিয়ে নেবে। তবে চন্দ্র ও রাহুর প্রভাবে মানসিক চাপ থাকতে পারে। ধৈর্য ধরে কাজ করতে হবে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

    ৪/ কর্কট:
    আজ আত্মবিশ্বাস ও কর্মশক্তি বাড়বে। চন্দ্রশুদ্ধি না থাকায় মানসিক শান্তি বজায় রাখতে হবে। আচরণ শুদ্ধ রাখুন এবং রাত জাগা এড়িয়ে চলুন। দান-ধ্যানে ভালো ফল পাবেন।

    ৫/ সিংহ:
    শুক্র ও কেতুর প্রভাবে আজ সম্পর্ক ও আর্থিক বিষয়ে মিশ্র ফল দেখা যেতে পারে। বৃহস্পতির দৃষ্টি না থাকায় সতর্কতার প্রয়োজন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন।

    ৬/ কন্যা:
    আজ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার রাশিতে রয়েছে। কর্ম ও জ্ঞানের ক্ষেত্রে সুযোগ আসতে পারে। চন্দ্রের অবস্থান কিছু মানসিক চাপ দিতে পারে। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। পরিকল্পনা করে এগোন।

    ৭/ তুলা:
    আজ গ্রহের অবস্থানে মিশ্র প্রভাব দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছু বাধা থাকলেও ধৈর্য ধরলে সমাধান মিলবে। চন্দ্রশুদ্ধি ও গুরুর দৃষ্টি দুটোই অনুকূল নয়। স্বাস্থ্য ও সম্পর্কের বিষয়ে সতর্ক থাকুন।

    ৮/ বৃশ্চিক:
    বৃহস্পতির শুভ দৃষ্টি আজ আপনার রাশিতে রয়েছে। কর্ম ও আর্থিক ক্ষেত্রে কিছু ইতিবাচক ইঙ্গিত আছে। তবে চন্দ্রের অবস্থান মানসিক চাপ বাড়াতে পারে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে এগোবেন।

    ৯/ ধনু:
    আজ মানসিক উত্তেজনা থাকতে পারে। বৃহস্পতির দৃষ্টি না থাকায় কর্মক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন। স্বাস্থ্য ও পারিবারিক বিষয়ে সতর্ক থাকুন। শান্ত পরিবেশে সময় কাটালে ভালো।

    ১০/ মকর:
    আজ আপনার রাশিতে কর্মক্ষেত্রে স্থিরতা ও সাফল্যের সম্ভাবনা আছে। চন্দ্রশুদ্ধি না থাকায় মানসিক চাপ এড়াতে চেষ্টা করুন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। পরিকল্পিতভাবে এগোলে ভালো ফল পাবেন।

    ১১/ কুম্ভ:
    এ সময় রাহুর প্রভাব রাশিতে রয়েছে। এতে অস্থিরতা ও মানসিক চাপ বাড়তে পারে। ও সতর্কতা প্রয়োজন হবে। কর্মক্ষেত্রে সিদ্ধান্তে সতর্ক থাকুন। স্বাস্থ্য ও সম্পর্কের বিষয়ে নজর রাখুন।

    ১২/ মীন:
    আজ শনির অবস্থান ও বৃহস্পতির দৃষ্টি একসঙ্গে কাজ করছে। কর্মক্ষেত্রে ধৈর্য ও দায়িত্ববোধ বাড়বে। মানসিক শান্তি বজায় রাখতে হবে। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। দান-ধ্যান ও সেবামূলক কাজে ভালো ফল মিলবে।

    আরও পড়ুন