| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন শুক্রবার
  • নির্বাচনি সমঝোতা

    ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন শুক্রবার

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ

    নির্বাচনি সমঝোতা বিষয়ে নিজেদের অবস্থান নিয়ে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

    পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    এদিকে বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে আসেনি ইসলামী আন্দোলন।

    আরও পড়ুন