| |
শিরোনাম
শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি
  • নাহিদ ইসলাম

    শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে শুধু ডিসেম্বরের জন্য সরকার ঐক্য চাইলে সেই ঐক্য প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

    তিনি বলেছেন, “শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে ঐক্যমত্য চাইবে, আবার জানুয়ারিতে একদলীয় কমিটির রায় অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে, এ ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।”

    রবিবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, “দেশে একটা সংকটকাল চলছে। দেশের সরকারপ্রধান যখন সংলাপের আহ্বান জানায়, তখন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সেখানে সাড়া দেব। আমরা আসলে শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন। কীভাবে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে চাচ্ছেন।”

    তিনি বলেন, “জাতীয় ঐক্যর অবশ্যই সুস্পষ্ট ভিত্তি থাকতে হবে, অঙ্গীকার থাকতে হবে। বিগত সময়ে যে অঙ্গীকার সরকার ভঙ্গ করেছে, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমে জাতীয় ঐক্যর শুরু করতে হবে, যাতে আমরা আশ্বস্ত হই। আমাদের জায়গা থেকে আমরা সাজেশন দিয়ে আসব।”

    এনসিপির আহ্বায়ক বলেন, “যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি রয়েছে, সেটা অবিলম্বে ভেঙে দিতে হবে। কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে আর রাজনৈতিক দলগুলোর কাছেও মেসেজ যাবে যে সরকার আসলেই জাতীয় ঐকমত্য চাচ্ছে।”

    তিনি আরও বলেন, “গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার তরান্বিত করা এবং সামনে আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক ইস্যুগুলোয় বর্তমান সরকার যদি অঙ্গীকারাবদ্ধ হয়, তবেই জাতীয় ঐক্য হতে পারে।”

    আরও পড়ুন