সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ ডিসেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৪ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০০৬ ও ১৮৭১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১০২ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ২৯৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩০২টি কোম্পানির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- বিএসসি, সায়হাম কটন, কে অ্যান্ড কিউ, রহিমা ফুড, খান ব্রাদার্স, স্কয়ার ফার্মা, সিমটেক ইন্ডাস্ট্রি, সামিট পোর্ট, ডোমিনজ স্টিল ও মুন্নু ফেব্রিকস।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬০৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৮টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার দর।
সোমবার সিএসইতে ১৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ১২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

































