| |
  • প্রচ্ছদ
  • ঢাকা
  • গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক, সচল যান চলাচল
  • গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক, সচল যান চলাচল

    Icon
    জেলা প্রতিবেদক, গাজীপুর
    প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

    শ্রমিকদের অস্থিরতা কাটিয়ে গাজীপুরের সার্বিক পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং জনজীবনে ফিরে এসেছে স্বস্তি।

    আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকেই নগরীর প্রধান সড়ক, শিল্পাঞ্চল এবং বাজারগুলোতে সাধারণ মানুষের স্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। এছাড়া, বিভিন্ন এলাকার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে এবং কলকারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

    গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, গোয়ালপাড়িয়া মাস্টারবাড়ী এলাকায় পাঁচ থেকে ছয়টি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।

    পরে তারা মহাসড়কে অবস্থান নিলে পুলিশ দ্রুত তাদের সরিয়ে দেয়। এ ঘটনায় ওই এলাকার পাঁচটি কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করেছে।

    তিনি আরও জানান, বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। ২৩ নভেম্বর পর্যন্ত গাজীপুরে ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

    যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও টহল জোরদার রাখা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন