| |
শিরোনাম
শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • পাকিস্তানের চেয়েও বেশি ক্ষতি করেছে আঃ লীগ: তথ্যমন্ত্রী
  • পাকিস্তানের চেয়েও বেশি ক্ষতি করেছে আঃ লীগ: তথ্যমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

    ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমলে দেশের যতটা ক্ষতি হয়েছে, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের তার চেয়েও বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

    তিনি বলেন, গত ১৭ বছরে দেশের অর্থনীতি, রাজনীতি ও পুরো রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, যেখান থেকে বর্তমান সরকারকে নতুন করে শুরু করতে হচ্ছে।

    আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, বিগত সরকার দেশের ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে গেছে এবং ব্যাংকিং খাতসহ অর্থনীতিতে ব্যাপক লুটপাট চালিয়েছে। আগের সরকারের আমলে বেশি দামে বিদ্যুৎ কেনার চুক্তিসহ নানা অনিয়মের বোঝা এখন সরকারকে টানতে হচ্ছে।

    তিনি উল্লেখ করেন, ইতিহাসের অন্যতম কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন এবং গত আট-নয় মাসে দেশে কোনো ব্যাংক লুট বা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি।

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি ও রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ বলেন, জনগণ তাদের বিতাড়িত করেছে এবং রাজনীতিতে তাদের আর কোনো গ্রহণযোগ্যতা নেই।

    গোপালগঞ্জ ছাড়া দেশের আর কোথাও দলটির সাংগঠনিক অস্তিত্ব নেই দাবি করে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থেকে মানুষের মনোযোগ সরাতে এবং নেতাকর্মীদের বিভ্রান্ত করতেই তারা সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

    ব্রিফিংয়ে উপস্থিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সরকার বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো সংবাদ প্রকাশ বা বর্জনের জন্য গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করা হয় না।

    তবে কার্যক্রম নিষিদ্ধ কোনো দল বা সহযোগী সংগঠনের সহিংস কর্মকাণ্ডের প্রচার নিয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

    বৈঠকে অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু এবং সদস্য সচিব ইফতেখার মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন