২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশ করা হবে। এর আগে সকাল ১১টায় ফল প্রকাশের কথা থাকলেও তা পরিবর্তন করে বিকেল ৩টা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সকাল ১১টায় ফল প্রকাশের কথা থাকলেও সময় পরিবর্তন করা হয়েছে।
আজ রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
যেভাবে জানা যাবে ফল:
অনলাইনে: সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট (eduboardresults.gov.bd) থেকে ফলাফল জানা যাবে।
এসএমএসে: আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাঠিয়ে দেওয়া হবে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে তা সংগ্রহের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
























