| |
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেত্রী গ্রেপ্তার
  • নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেত্রী গ্রেপ্তার

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

    নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা-পুলিশ। রবিবার (২২ নভেম্বর) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, পাপিয়া সুলতানা নিষিদ্ধ ঘোষিত সংগঠন নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নাশকতার পরিকল্পনায় সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে আইনের আওতায় আনা হয়েছে।

    গ্রেপ্তারের আগের দিন শনিবার (২১ নভেম্বর) পাপিয়া সুলতানা তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সরকারবিরোধী ও উসকানিমূলক পোস্ট দেন। ওই পোস্টে তিনি লেখেন, “আমি গ্রেপ্তার হলেও সমস্যা নাই। আপনারা চালিয়ে যাবেন।

    সরকারের ৯০ শতাংশ পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলেই পড়ে যাবে।” এ ছাড়া তার আইডিতে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পক্ষে আরও একাধিক পোস্ট দেখা গেছে।

    গ্রেপ্তারকৃত পাপিয়া সুলতানার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    আরও পড়ুন