বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজও শীর্ষ তিনে অবস্থান করছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার (IQAir)-এর লাইভ সূচক অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) সকালে ঢাকার বায়ুমান স্কোর (AQI) রেকর্ড করা হয়েছে ২০৮ থেকে ২২৩-এর মধ্যে। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসকে নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তালিকায় আজ ৩০৬ থেকে ৩১৬ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে। ২৪৬ থেকে ২৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা অন্য দুটি শহর হলো ভারতের নয়াদিল্লি (স্কোর ১৮৮) ও ইরানের তেহরান (স্কোর ১৮৬)।
সোমবার (১৬ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক হিসেবে ধরা হয়।
বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকায় নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের খোলা জায়গায় ব্যায়াম বা অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পাশাপাশি সবার জন্য মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।






























