| |
শিরোনাম
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবো শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • মজুরি বোর্ডের আজকের তৃতীয় সভা স্থগিত
  • মজুরি বোর্ডের আজকের তৃতীয় সভা স্থগিত

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

    তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় শ্রম ভবনে নির্ধারিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভাটি স্থগিত করা হয়েছে। খুব শীঘ্রই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

    এর আগে গত ৯ নভেম্বর দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেছিল এবং মালিকপক্ষের আজ ১৫ থেকে ১৬ হাজার টাকার প্রস্তাব তুলে ধরার কথা ছিল। মজুরি বৃদ্ধির আন্দোলন ও কারখানা বন্ধের পরিস্থিতির মধ্যেই এই সভা স্থগিতের ঘোষণা এল।

    ​নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, সোমবার সকালে বিজয়নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মজুরি বোর্ডের তৃতীয় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্যকারণবশত তা স্থগিত করা হয়েছে।

    বোর্ডের পরবর্তী সভার নতুন তারিখ খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

    পোশাক শিল্প খাতের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ ও সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

    আরও পড়ুন