| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত
  • বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

    ঢাকায় আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। দুই দেশের সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারত।

    শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান।

    তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য, রেলওয়ে ও পানি সম্পদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও বৈঠক হয়েছে।

    জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশ-ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপে ভিসাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই দেশের সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনার জন্য ভারত বিদ্যমান কাঠামো ও কারিগরি দিক থেকে প্রস্তুত রয়েছে।

    এদিকে সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁকে নিয়ে বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জয়সওয়াল।

    সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

    আরও পড়ুন